1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
পরিচয়পত্র ছাড়া হকারি নয়, নির্ধারিত এলাকার বাইরে ব্যবসাও বন্ধ: ডিএসসিসি প্রশাসক ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ, রেখে পালালেন দুই ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সেতু ভেঙে বিপত্তিতে এমপি আব্দুস সাত্তার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে মধ্যস্থতায় মামলা নিষ্পত্তির সুযোগ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে সাভারে আবারও প্রেসার কুকার থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে আসছে এসআরবি, খসড়া আইনে থাকছে বিস্তৃত ক্ষমতা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

২০০৪ সালে বিএনপি সরকারের আমলে পুলিশের এলিট ফোর্স হিসেবে গঠিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবার নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি গঠিত হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে ইউনিটটি গঠন করা হবে। নির্ধারিত শর্তে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও এতে প্রেষণে নিয়োগ বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে।

এসআরবির দায়িত্বের মধ্যে থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সাইবার অপরাধ দমন, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, গুম, হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও প্রস্তাবিত আইনে রাখা হয়েছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার পাশাপাশি ফৌজদারি অপরাধ তদন্তের দায়িত্বও দেওয়া হবে এসআরবিকে।

তবে নতুন ইউনিটের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। খসড়া আইনে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এসআরবির সদস্যদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার মহাপরিচালকের হাতে রাখার প্রস্তাব করা হয়েছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, শুধু নাম ও পোশাক পরিবর্তন করলে মূল সমস্যার সমাধান হবে না। কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত কীভাবে হবে, সেটিই গুরুত্বপূর্ণ। নিজেদের সদস্যদের বিষয়ে নিজেদেরই তদন্ত করলে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

মানবাধিকার সংগঠক নূর খান লিটন এসআরবিতে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সংযুক্ত না করার পরামর্শ দিয়েছেন। তার মতে, অতীতে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকায় জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ত।

খসড়া আইনের ওপর মতামত নেওয়ার পর প্রয়োজনীয় সংশোধন করে এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। সংসদে আইনটি পাস হলে র‍্যাব বিলুপ্ত করে নতুন আইনের ভিত্তিতে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page