1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোরের গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে অভিযান

আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত করে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। ফলে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার কথা জানানো হয়। একই সঙ্গে পর্যটকদের মঙ্গলবার বিকালের মধ্যে সাজেক ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্যালি সড়কে নির্ধারিত অবরোধ কর্মসূচি পালন করা হবে না।

অবরোধ কর্মসূচি স্থগিতের কয়েক ঘণ্টার মধ্যেই সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী জানান, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার থেকে পর্যটকরা সেখানে যেতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page