1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

আগারগাঁওয়ে ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাজধানীর আগারগাঁও এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ফুটপাত ও সড়ক দখল করে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে রোববার (১৬ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দীর্ঘদিন ধরে আগারগাঁও এলাকার মূল সড়ক ও ফুটপাতের ওপর অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিজানুর রহমান। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ওই এলাকায় যানজটের সৃষ্টি হতো।

ফুটপাত দখলমুক্ত করতে রোববার সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ম্যাজিস্ট্রেট অবৈধভাবে নির্মিত হোটেলটির স্থাপনা ভেঙে উচ্ছেদ করেন। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।

এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

সেদিন ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page