1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

গত ১৬ বছরে ‘ক্রসফায়ারে’ সাড়ে ৪ হাজার হত্যা, ৭০০-এর বেশি গুমের দাবি আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ার’-এর নামে সাড়ে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে ‘ক্রসফায়ার’-এর নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম হয়েছেন। তাদের স্বজনরা এখনো প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

তিনি আরও দাবি করেন, বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। এমন ঘটনাও ঘটেছে, যেখানে মৃত ব্যক্তি, হজে অবস্থানরত মানুষ কিংবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকেও বোমা হামলা ও ডাকাতির মামলার আসামি করা হয়েছে।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং দীর্ঘ ১৬ বছরের আন্দোলন, নির্যাতন ও মানুষের আত্মত্যাগের ধারাবাহিক পরিণতি ছিল এই গণঅভ্যুত্থান।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, মাত্র ২০ দিনের আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় ৩০ হাজার মানুষ হাত, পা বা চোখ হারিয়েছেন কিংবা গুলিবিদ্ধ হয়ে স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিনের গুম, খুন, নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শিল্প-সংস্কৃতির কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে আবৃত্তিশিল্পীদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের কার্যক্রমের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়া এবং কবি কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যমে প্রতিবাদ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগ প্রশংসনীয়।

আবৃত্তিকে শিল্পের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, একসময় আবৃত্তি বাংলাদেশের শিল্প-সংস্কৃতির স্বতন্ত্র শাখা হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি। পরবর্তীতে আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতো শিল্পের স্বীকৃত একটি শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশে আবারও হিংস্র মৌলবাদের উত্থান গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে। তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, যার অবসান ঘটে ৫ আগস্ট। ইতিহাস প্রমাণ করে, বিরোধী মতকে দমন করে কোনো শাসনব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, দেশে এখনো প্রায় ১ হাজার ২০০ মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। অনাচার ও অবিচারের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংস্কৃতিক চর্চা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিরিন সুলতানা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

দিনব্যাপী আয়োজনে শোভাযাত্রা, নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, ‘জুলাইয়ের পঙ্ক্তিমালা’ শীর্ষক কবিতা পাঠ, স্মৃতিচারণ, শহীদদের স্মরণে দলীয় ও একক আবৃত্তি এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page