1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

মাটির মা ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নাহিন, সিরাজগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে নিবেদিত অরাজনৈতিক সংগঠন ‘মাটির মা ফাউন্ডেশন’-এর সিরাজগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (২০ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা তিন দিনের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

আহ্বায়ক কমিটিতে মোমিন ফয়সালকে আহ্বায়ক এবং মো. ছানোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন— সমাপ্তি খান চৌধুরী, ইকবাল মাহমুদ আকরাম, হাদিউল হৃদয়, আব্দুল হাকিম মানিক এবং মো. চান মিয়া।

নতুন দায়িত্ব গ্রহণের পর আহ্বায়ক মোমিন ফয়সাল বলেন, “সিরাজগঞ্জে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে আমরা কাজ করব। আগামী তিন দিনের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।”

আহ্বায়ক কমিটির উদ্যোগে আগামী ২৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ WF ফাস্টফুড অ্যান্ড চাইনিজ-এ ‘বর্ষার কবিতা পাঠের আসর’ এবং সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সংগঠনের সদস্য সচিব মো. ছানোয়ার হোসেন বলেন, “মানুষের পাশে দাঁড়ানো, সাহিত্যচর্চা এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করাই আমাদের মূল লক্ষ্য। এ কাজে সিরাজগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ‘মাটির মা ফাউন্ডেশন’ একটি অলাভজনক ও অরাজনৈতিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং মানবিক সংগঠন। দেশের বিভিন্ন জেলায় শাখা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটি অসহায় মানুষের সহায়তা, বই বিতরণ, কবিতা পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page