1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।

তারা জানান, দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় প্রতীকীভাবে ১৮ ঘণ্টার এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সংগঠনের দাবি, বর্তমানে প্রতি ঘনমিটারে যে কমিশন দেওয়া হচ্ছে, তা বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। এ দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ব্যাংক গ্যারান্টি এবং ইজারা ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তাদের দাবি, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় বর্তমান কমিশন দিয়ে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই খাতটি টিকিয়ে রাখতে দ্রুত কমিশন পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page