1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষঃ
তাহসিফের মৃত্যু: তরুণী দিশা গ্রেফতার, রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ শিক্ষা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ইউরোপজুড়ে জেন-জির বিক্ষোভ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুর-১০-এ ফের শ্রমিকদের সড়ক অবরোধ ২০ মিনিটে বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ এবং যাত্রীসেবার মান উন্নত করার লক্ষ্যে আজ রোববার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস চলাচল কার্যক্রম। বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে জানা গেছে, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কার্যক্রমটির উদ্বোধন করতে পারেন।

নতুন ব্যবস্থায় রাজধানীর প্রতিটি নির্ধারিত রুটে একটি করে কোম্পানির বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ। তবে কার্যক্রম শুরুর আগেই রুট বরাদ্দ ও বাসের ফিটনেস নিয়ে পরিবহন মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

গত ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে চলাচল করা রজনীগন্ধা পরিবহনকে নতুন ব্যবস্থায় কাঁচপুর রুট বরাদ্দ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে রজনীগন্ধা, প্রজাপতি ও পরিস্থানসহ কয়েকটি পরিবহন কোম্পানি রুট পুনর্বিবেচনার আবেদন করেছে। বাস মালিক সমিতির মাধ্যমে এসব আবেদন ডিটিসিএর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি কিছু বাসের ফিটনেস ও নির্ধারিত রঙের মান নিয়েও জটিলতা রয়েছে।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, সমস্যাগুলো সমাধানে নিয়মিত বৈঠক চলছে। কয়েকটি কোম্পানি প্রথম দিন কার্যক্রমে যুক্ত হতে না পারলেও নির্ধারিত সময়েই নতুন ব্যবস্থার যাত্রা শুরু হবে।

প্রাথমিকভাবে ছয় রুটে ৮১৬ বাস

প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে রাজধানীর ছয়টি রুটে মোট ৮১৬টি বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি এবং ২০টি এসি বাস।

পরিকল্পনা অনুযায়ী, শিববাড়ী-ঢাকেশ্বরী মন্দির রুটে ভিআইপি পরিবহনের ২৫৩টি, মিরপুর চিড়িয়াখানা-কেরানীগঞ্জ রুটে চিড়িয়াখানা সিটি বাসের ১৩৩টি এবং ঘাটারচর-ডেমরা রুটে রমজান আলী এন্টারপ্রাইজের ৭০টি বাস চলবে।

এ ছাড়া ঘাটারচর-কাঁচপুর রুটে ফোর স্টার বাস লাইনের ১৫০টি, ঘাটারচর-ধউর রুটে পিএনপি সিটি সার্ভিসের ১৯০টি এবং টঙ্গী-ঢাকেশ্বরী মন্দির রুটে ঢাকা চাকার ২০টি এসি বাস চলাচলের কথা রয়েছে। এর পাশাপাশি ফার্মগেট, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় তিনটি সার্কুলার রুটে আরও ৬০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

বাস নেটওয়ার্ক পুনর্বিন্যাসের মহাপরিকল্পনা

সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিদ্যমান বাস নেটওয়ার্ককে ৩২টি করিডোরে পুনর্বিন্যাস করা হবে। এসব করিডোরে নির্দিষ্ট বাসস্টপ, ইলেকট্রনিক টিকিটিং ও জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এ কার্যক্রম বাস্তবায়নে ডিটিসিএর সঙ্গে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্টদের আশা, কোম্পানিভিত্তিক বাস পরিচালনার মাধ্যমে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page