1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষঃ
তাহসিফের মৃত্যু: তরুণী দিশা গ্রেফতার, রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ শিক্ষা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ইউরোপজুড়ে জেন-জির বিক্ষোভ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুর-১০-এ ফের শ্রমিকদের সড়ক অবরোধ ২০ মিনিটে বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভরত তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা ধরে চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সড়ক অবরোধ করে রাখা শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ লাঠিপেটা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ নম্বর মেট্রোস্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সে সময় কয়েকটি মার্কেট ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববারই মজুরি বোর্ড গঠন করা হবে। সরকারের এই উদ্যোগের পর শ্রমিকদের রাজপথে আন্দোলন করার আর কোনো যৌক্তিক কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page