1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ কমিটি ঘোষণা

মো: জুয়েল রানা, গাজীপুর রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর এ কমিটি ঘোষণা করা হয়।

রাত ৮টায় শুরু হওয়া সভা চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নাহিদুল ইসলাম নাহিদ।

দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির সদস্যরা

  • সভাপতি: সোলায়মান মোহাম্মদ
  • সিনিয়র সহ-সভাপতি: লেখক ও কথাসাহিত্যিক রুহুল আমিন সুজন
  • সহ-সভাপতি: মোশারফ ফকির
  • সহ-সভাপতি: শাকিল মিয়া
  • সাধারণ সম্পাদক: মো. আবুল কাশেম
  • যুগ্ম সম্পাদক: নাহিদুল ইসলাম নাহিদ
  • সাংগঠনিক সম্পাদক: মো. শাহিন আলম
  • সহ-সাংগঠনিক সম্পাদক: মো. রফিকুল ইসলাম
  • দপ্তর সম্পাদক: মো. সবুজ মিয়া
  • প্রচার সম্পাদক: মো. আল আমিন
  • কোষাধ্যক্ষ: মো. মিন্টু মিয়া

পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়ার কথা সভাপতির

নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলোর দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সংবাদ প্রকাশের মান, সংগঠনের প্রতি দায়িত্ববোধ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সদস্যদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি অবদানকে প্রাধান্য দেওয়া হবে।

সোলায়মান মোহাম্মদ আরও বলেন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত কমিটির প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দায়িত্ব হস্তান্তর ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page