1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কা, মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রমনা থানার মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ এবং একই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে রিয়াদ হোসেন (২২)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিপন (৪০)। তার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে। তিনি বর্তমানে ঢাকার লালবাগের ইসলামাবাদ ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মোতালেব সরদার।

পথচারী হারুন অর রশিদ ও আনোয়ার জানান, রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানসহ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জামান আহমেদ ও রিয়াদ হোসেন এবং পথচারী রিপন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামান আহমেদকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত রিয়াদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page