1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি পজিটিভ। এখনো ভারত সফরের সম্ভাবনা আছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে নানা কাজে ব্যস্ত রয়েছেন। তবে সফরের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে। আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে অনেক কিছুই পরিবর্তন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে।’ তাঁর মতে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত সেই সুযোগ কাজে লাগাবে কি না, সেটি তাদের বিবেচনার বিষয়।

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ বলেন, সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। দেশটিতে জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।

এদিকে সরকারের গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে সফল দাবি করে শামা ওবায়েদ বলেন, কূটনীতির বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page