1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মরণ করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। সেখানে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্মৃতিসৌধ কর্তৃপক্ষও আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, সফর উপলক্ষে সাভারজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ইউনিফর্মধারী পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে না। তবে ধীরগতির ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page