1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সারাদেশে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৪০ লাখের বেশি শিশু

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

শিশুদের অন্ধত্ব, পুষ্টিহীনতা ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬।

রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এবারের ক্যাম্পেইনে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি বাস টার্মিনাল, ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্যাপসুল বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া দুর্গম এলাকার শিশুদের আওতায় আনতে দেশের ১২টি জেলার ৫৮টি উপজেলায় ক্যাম্পেইন-পরবর্তী চার দিন ‘চাইল্ড-টু-চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page