
গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, গাইবান্ধা সদর উপজেলা শাখার আহ্বায়ক সৌমিক কর।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় কর্মী-সমর্থকেরা অংশ নেন। এ সময় সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে বল্লমঝাড় ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, অসাম্প্রদায়িক চেতনা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।