1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে আইএমএফের কোনো শর্ত নেই। তবে সংস্থাটির সাধারণ নীতির মধ্যে সরকারের অতিরিক্ত ভর্তুকি দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করার বিষয়টি রয়েছে।

তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে আইএমএফের নীতিমালা অক্ষরে অক্ষরে অনুসরণ করছে না। জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়নে সরকার নিজস্ব সিদ্ধান্তও নিচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতে সরকারের দেওয়া ভর্তুকির পরিমাণও বিবেচনায় নিতে হবে। এসব খাতে ভর্তুকি কমানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোন খাতে কতটুকু ভর্তুকি কমানো হবে এবং কীভাবে মূল্য সমন্বয় করা হবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সরাসরি আইএমএফের কোনো শর্তের সঙ্গে সম্পর্কিত করার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেওয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং প্রয়োজন অনুযায়ী মূল্য সমন্বয় করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page