1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী হাসপাতালে উখিয়া সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফেরাতে কাজ করুন: রাষ্ট্রপতি বারিধারায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপসের দাবি আসামিপক্ষের বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আশা ইসির নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ সর্বজনীন পেনশনে আসছে শরিয়াহভিত্তিক ব্যবস্থা, সংসদে যাচ্ছে বিল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা হয়েছে ৬৯ হাজার ১৪৯ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ এবং ৭১৪ জন নারী।

বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী গ্রুপে—২৬২ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে দুজন পুরুষ ও ছয়জন নারী। মৃতদের মধ্যে ৪৬ থেকে ৫০ বছর বয়সী ছিলেন দুজন। এ ছাড়া ১১ থেকে ১৫, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৬১ থেকে ৬৫ এবং ৮০ বছরের বেশি বয়সী একজন করে মারা গেছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৬ জন, চট্টগ্রামে ২৮৮ জন, খুলনায় ২৮৬ জন, বরিশালে ১৬৪ জন, রাজশাহীতে ১৩০ জন, ময়মনসিংহে ১০৮ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১৭ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যানের পাশাপাশি রোগী শনাক্ত ও চিকিৎসা কার্যক্রমের ওপরও নজর রাখছে স্বাস্থ্য বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page