1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষঃ
টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত দেশি কোচদের আরও সুযোগ দেওয়া উচিত: সুজন প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে ৬৩ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ গাজীপুরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ৩ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে আসছে বড় পরিবর্তন হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচন সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রবিরোধী মামলায় আ’লীগের ৫১ নেতা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় মঙ্গলবার গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে ৬৩ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে প্রায় ৬৩ লাখ টাকার উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিল টাঙ্গাইল পৌরসভা। এসব কাজের বেশিরভাগই পৌরসভার রাজস্ব খাতের অর্থে করা হয়। তবে কাজ বাস্তবায়নে নিয়মবহির্ভূতভাবে ঠিকাদার নির্বাচন, কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে।

পৌরসভার নথিপত্র, ওয়ার্ক অর্ডার ও বিল-ভাউচার পর্যালোচনা এবং সরেজমিনে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব অভিযোগের কথা জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদাররা অভিযোগ অস্বীকার করেছেন।

পৌরসভার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফর উপলক্ষে ৪ এপ্রিল রাজস্ব খাত থেকে প্রায় ৬৩ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এর মধ্যে শহরের বিভিন্ন সড়কে রোড মার্কিং, রাস্তা মেরামত, পৌর উদ্যানে ইটের সলিং, সড়ক কার্পেটিং ও বিভিন্ন স্থাপনায় রং করার কাজ ছিল।

জেলা সদর রোডের অ্যাডভোকেট বার সমিতি থেকে হেলিপ্যাড এবং দেউলা কালিবাড়ী রোড কার্পেটিংয়ের জন্য ১৫ লাখ ৬৫ হাজার ৪৪১ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কোনো ধরনের দরপত্র ছাড়াই এনবি এন্টারপ্রাইজকে কাজটি দেওয়া হয়।

সরেজমিনে দেউলা কালিবাড়ী রোডে গিয়ে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওই কাজের বিল ঠিকাদার তুলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ক্লাব রোড থেকে স্টেডিয়াম রোডে নামমাত্র কাজ করা হয়েছে বলে অভিযোগ। পৌর উদ্যানে ইটের সলিং করা হলেও প্রধানমন্ত্রীর সফর শেষে সেগুলো তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

একই প্যাকেজে র‌্যাব অফিসের সামনে ও পার্ক বাজার গেটে সিসি ঢালাই করার কথা থাকলেও সেখানে পুরোনো রাস্তার ওপর সামান্য বিটুমিন দিয়ে কার্পেটিং ও রোড মার্কিং করা হয়েছে বলে অভিযোগ। এসব চারটি কাজের জন্য মোট ২০ লাখ ৩২ হাজার ৯৯১ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজগুলো পেয়েছিল মেসার্স রুপা এন্টারপ্রাইজ।

অন্যদিকে জেলা সদর রোড থেকে নিরা মোড় হয়ে অ্যাডভোকেট বার সমিতির সামনে এবং ড্যাফোডিল মোড় থেকে জেলা সদর রোড হয়ে শাহীন স্কুল পর্যন্ত রোড মার্কিংয়ের জন্য ৭ লাখ ৮ হাজার ১১৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটির দায়িত্ব দেওয়া হয় মমিন অ্যান্ড জসিম এন্টারপ্রাইজকে।

অভিযোগ রয়েছে, ড্যাফোডিল মোড় থেকে জেলা সদর রোড পর্যন্ত কোনো রোড মার্কিং করা হয়নি। জেলা সদর রোড থেকে শাহীন স্কুল পর্যন্তও সে সময় কাজ না হলেও স্থানীয়দের দাবি, গত আগস্টে ৫৬ মিটার সড়কে রোড মার্কিং করা হয়েছে।

পৌরসভার নথি অনুযায়ী, এসব কাজের পরিমাপ, বিল প্রস্তুত ও কাজ সম্পন্নের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন তৎকালীন পৌর প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী শামীম আল মামুন।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার কার্যালয়ে বসে এসব কাজের ঠিকাদার নির্ধারণ করা হয়েছিল। তাদের দাবি, তিনটি উন্নয়নমূলক কাজের জন্য রাজস্ব খাত থেকে প্রায় ৪৩ লাখ টাকা এবং শামসুল হক তরুণ সংস্কার ও রং, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও রাইফেলস ক্লাবের দেয়ালে রংসহ অন্যান্য কাজের জন্য আরও প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

তাদের অভিযোগ, দরপত্র আহ্বানের মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যে অধিকাংশ কাজ শেষ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে।

তবে টাঙ্গাইল পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী সব কাজ সম্পন্ন করার পরই ঠিকাদারদের বিল দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকল্পের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page