1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টিভি ভবন ঘেরাও অশালীন মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং চুয়েটের ভিসি নিয়োগে রাজনৈতিক আনুগত্য, নাকি যোগ্যতা—প্রশ্ন আসিফ মাহমুদের বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান ভোটার তালিকা সংশোধন ইস্যুতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, প্রতারণা নিয়ে সতর্কতা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করতে পারেনি বিএসএফ

রফিকুল, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে তারা একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান বলে নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফের সহায়তায় ছয়জন পুরুষ ও একজন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই সাত ব্যক্তি সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেন এবং দিনভর সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

পরে রাতে বিজিবির অনড় অবস্থানের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় সন্দেহভাজন সাতজনের গতিবিধি বিজিবির নজরে আসে। তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে রাতে তারা আবার ভারতে ফিরে যান।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালান ও পুশইনসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page