1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বংশালে পারিবারিক কলহে আহত ব্যক্তি হাসপাতালে মারা গেলেন

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বংশালের নাজিমউদ্দিন রোডের জমিদার গলির একটি ভবনের চতুর্থ তলার বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন (৪০) হবিগঞ্জের কমলগঞ্জ উপজেলার নবী মিয়ার ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন তার দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারের বাসায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সুমন গুরুতর আহত হন।

আহত সুমনকে তার স্ত্রীই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের বুকের বাঁ পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে আঘাতের ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page