1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বন্যাদুর্গত চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বন্যাকবলিত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফর চূড়ান্ত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনও তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, পুনর্বাসন কর্মসূচির আওতায় নির্মাণাধীন বাড়িগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।

এ ছাড়া তিনি দুর্গত এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি সংক্ষিপ্ত জনসমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

সফর উপলক্ষে ইতোমধ্যে সম্ভাব্য স্থানগুলোতে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। পশ্চিম বাঁশখালী এলাকায় প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় প্রস্তুতিও জোরদার করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, সফর উপলক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে তাকে এবং দলের সদস্যসচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসনের প্রাথমিক প্রস্তুতি চলছে। সরকারের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত কর্মসূচি পাওয়ার পর সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page