1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ইরানে ‘দখলদার’ হিসেবে থাকতে পারে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় নয় নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি এমপির জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ভিসার শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস আমির হামজার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এআইয়ের চাপে বড় পুনর্গঠনে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী দ্বিতীয় রাকাতের বৈঠক ভুলে বাদ পড়লে করণীয় কী?

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচি-সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও কর্মীদের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতাদের সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।

শনিবার (৭ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার স্তর থেকে এটি মাত্র একটি প্রযুক্তিগত ধাপ দূরে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ইরানই একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ, যারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বিশেষজ্ঞদের ধারণা, আরও সমৃদ্ধ করা হলে দেশটির কাছে থাকা ইউরেনিয়াম দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী উপাদান পাওয়া সম্ভব হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আইএইএ-এর সুরক্ষাবিষয়ক বাধ্যবাধকতা মেনে চলতে ইরানের ব্যর্থতার কারণে দেশটির সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানের উৎপাদন ও সংগ্রহের বিষয়ে সংস্থাটি ধারাবাহিকভাবে নজরদারির তথ্য ধরে রাখতে পারেনি।

সূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page