1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

প্রথমবার এমপিওভুক্ত শিক্ষক বদলি, কুমিল্লা থেকে চাঁদপুরে গেলেন আলোচিত শিক্ষক খাইরুল ইসলাম

আশীষ বিশ্বাস, নীলফামারী রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম প্রথমবারের মতো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থার আওতায় প্রথম দিকের বদলিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আলোচিত শিক্ষক খাইরুল ইসলাম। তাকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চাঁদপুরের কচুয়া উপজেলায় বদলি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে রোববার (২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মাদ্রাসা বিভাগের উপসচিব মো. রাহাত মান্নান।

আদেশ অনুযায়ী, খাইরুল ইসলাম এতদিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। তাকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদ্রাসায় বদলি করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ এর ৩.১৯ ধারার আওতায় এ বদলি কার্যকর করা হয়েছে।

খাইরুল ইসলাম চলতি বছরের এপ্রিলে আলোচনায় আসেন। সে সময় কুমিল্লার ওই মাদ্রাসায় সহকর্মী এক শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে মারধর ও শিক্ষার্থীদের সামনে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করার অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বদলির আদেশ পাওয়ার পর প্রতিক্রিয়ায় খাইরুল ইসলাম বলেন, তিনি এ সিদ্ধান্তে সন্তুষ্ট এবং এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page