1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষঃ
পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন মগবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট দীর্ঘদিন সমুদ্রে মার্কিন রণতরী, নাবিকদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত বাংলাদেশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী ২ জন ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ও উপসর্গ ১,০২৫ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে: শামা ওবায়েদ

রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী ২ জন

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্ধারিত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমার সময় বিকেল ৪টা শেষ হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘নির্ধারিত সময় পর্যন্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজন।’

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ সময় সহযোগিতার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে বিকেলে তাঁর পক্ষে আরও একটি মনোনয়নপত্র জমা পড়ে।

অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, কেন দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, সেটি প্রার্থী পক্ষই বলতে পারবে। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথম মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয়টি যাচাইয়ের প্রয়োজন হবে না।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। আর একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page