1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

পল্লবীর বিহারি ক্যাম্পে নির্মাণকাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মৃতদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর পল্লবীর তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, তালাব ক্যাম্পের ১১ নম্বর ব্লকের ৪ নম্বর লাইনে মৃতদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

এক পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপি সমর্থক সাদাকাত খান ফাক্কু। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন জামায়াত সমর্থিত মানিক ও সুমন।

বাসিন্দাদের ভাষ্য, মানিক ও সুমনের নেতৃত্বে ক্যাম্পে মৃতদেহ গোসল করানোর ঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় ফাক্কুর অনুসারীরা নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page