1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

দেশকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আজ সোমবার (৩ আগস্ট) সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন দেশই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারে। তাই যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, ৩০ থেকে ৪০ বছর আগের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ দেশের জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট, বাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানা ধরনের আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ পায়ে হেঁটে কিংবা বাসে চলাচল করেন। রাস্তায় জমে থাকা আবর্জনা ও দুর্গন্ধ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করে। সবাই সচেতন হলে এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেললে পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি দেশও আরও সুন্দর হয়ে উঠবে।

নিজের ঘরের উদাহরণ টেনে তিনি বলেন, কেউই নিজের বাসা বা ঘরের চারপাশে আবর্জনা দেখতে চান না। একইভাবে দেশকেও নিজের ঘরের মতো ভালোবেসে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, অনেক পুকুর ও জলাশয়ের ভেতরে কিংবা পাড়ে ময়লার স্তূপ চোখে পড়েছে। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে সময় কাটাত। এমন পরিবেশ রক্ষা করতে হলে নাগরিকদের সচেতনতার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা অনেক জায়গা পরিষ্কার রাখলেও পরে সাধারণ মানুষের অসচেতনতার কারণে আবারও সেখানে আবর্জনা জমে যায়। তাই প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব পালন করেন, তাহলে পরিচ্ছন্ন পরিবেশ দীর্ঘস্থায়ী হবে এবং অন্যরাও তা উপভোগ করতে পারবেন।

সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকেই সবাই যদি নিজের ব্যবহৃত আবর্জনা নির্ধারিত স্থানে ফেলেন, তাহলে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে।

ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page