1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

মোঃ ইমরান হোসেন, নারায়ণগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, রাসূল (সা.)-এর আদর্শই একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথ দেখাতে পারে।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু বকর ও মাওলানা ওমর ফারুক মুজাহিদী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জাহেলি যুগের বৈষম্য ও অবিচার দূর করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনা সনদের মাধ্যমে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে নাগরিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছিল।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে হলে মহানবী (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার বিকল্প নেই।

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে রাসূল (সা.)-এর জীবনের বিভিন্ন দিক এবং তাঁর প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার সংক্ষিপ্ত রূপরেখা ১৬টি পয়েন্টে তুলে ধরা হয়।

প্রবন্ধে ইতিহাসের সমাজতাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি বর্তমান পশ্চিমা সভ্যতার সামাজিক ও পারিবারিক সংকট, কমিউনিজম ও সমাজতন্ত্রের ব্যর্থতা এবং পুঁজিবাদী শাসনব্যবস্থার বিভিন্ন সমালোচনা তুলে ধরা হয়। একই সঙ্গে মানবাধিকারের নামে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

প্রবন্ধে দাবি করা হয়, বর্তমান বিশ্বব্যবস্থার নানা ব্যর্থতার আলোকে ইসলাম মানবতাকে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ উপহার দেওয়ার পথ দেখাতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page