1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলায় সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পরামর্শ দেবেন।

কোন মন্ত্রী কোন জেলার দায়িত্ব পেলেন

নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে রয়েছেন—

  • ইকবাল হাসান মাহমুদ—রাজশাহী ও নাটোর
  • ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন—লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
  • আব্দুল আউয়াল মিন্টু—লক্ষ্মীপুর
  • নিতাই রায় চৌধুরী—চুয়াডাঙ্গা
  • খন্দকার আবদুল মুক্তাদির—হবিগঞ্জ
  • আরিফুল হক চৌধুরী—মৌলভীবাজার
  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি—চট্টগ্রাম
  • এম রশিদুজ্জামান মিল্লাত—শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
  • আসাদুল হাবিব দুলু—ঠাকুরগাঁও ও দিনাজপুর
  • মো. আসাদুজ্জামান—খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
  • জাকারিয়া তাহের—ফেনী ও নোয়াখালী
  • সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল—মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ
  • সাচিং প্রু—কক্সবাজার
  • মো. শরীফুল আলম—টাঙ্গাইল ও নরসিংদী
  • শামা ওবায়েদ ইসলাম—মাদারীপুর ও শরীয়তপুর
  • অনিন্দ্য ইসলাম অমিত—মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
  • আব্দুল বারী—বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
  • সুলতান সালাউদ্দিন টুকু—ঢাকা
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন—খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
  • হাবিবুর রশিদ—গাজীপুর ও নারায়ণগঞ্জ
  • মো. রাজীব আহসান—বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
  • মীর শাহে আলম—রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
  • ফারজানা শারমিন—সিরাজগঞ্জ ও পাবনা
  • শেখ ফরিদুল ইসলাম—যশোর, মাগুরা ও নড়াইল
  • ইয়াসের খান চৌধুরী—জামালপুর ও কিশোরগঞ্জ
  • আহমেদ সোহেল মঞ্জুর—বরিশাল, ভোলা ও ঝালকাঠি
  • মোহাম্মদ শামীম কায়সার—জয়পুরহাট ও নওগাঁ
  • আলহাজ মো. জি কে গউস—সিলেট ও সুনামগঞ্জ
  • মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ—রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
  • এ বি এম আশরাফ উদ্দিন নিজান—ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

দায়িত্বের পরিধি

গেজেটে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ দেওয়ার দায়িত্বও তাদের ওপর থাকবে।

প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page