1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশাও প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা রইল।’

বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না। বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ। অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।’

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে, আপনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ ও ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page