1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষঃ
কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয় রোহিঙ্গা প্রত্যাবাসনে সব কূটনৈতিক পথ খোলা রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পূজা মণ্ডপের কমিটিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিহাতী উপজেলা হলরুমে আয়োজিত সভায় উপজেলার সব পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহামুদ, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজমেল হক হিরো, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি, কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মানিক সাহা চৌধুরী, সদস্যসচিব সুজিত দত্ত, এলেঙ্গা পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রমেন্দ্রনাথ সাহা, পটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটির সভাপতি মহসিন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব সরকার ও মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চলতি বছর কালিহাতী উপজেলায় মোট ১৮৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নিয়ে পূজা আয়োজন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার প্রতিটি পূজা মণ্ডপে শতভাগ সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। পূজা চলাকালে মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ২০২৬ সালে কালিহাতী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের জন্য জিআর তহবিল থেকে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, যানবাহন ব্যবস্থাপনা এবং পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য পূজা মণ্ডপ কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page