1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেফতার, বনানীতে অভিযান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

রাজধানীর বনানী এলাকা থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) ভোরে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বনানী থানা পুলিশের সহায়তায় ওই বাসাটি ঘিরে রাখে বলে জানা যায়।

গ্রেফতারের বিষয়ে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি শুনেছেন।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম জানান, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছেন, তবে অভিযানে থাকা দল এখনও তাকে থানায় নিয়ে আসেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২০২৫ সালে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরও জানায়, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page