1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষঃ
টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত দেশি কোচদের আরও সুযোগ দেওয়া উচিত: সুজন প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে ৬৩ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ গাজীপুরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ৩ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে আসছে বড় পরিবর্তন হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচন সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রবিরোধী মামলায় আ’লীগের ৫১ নেতা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় মঙ্গলবার গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

ভারতে নতুন দেওয়ানি আইন, চাপে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত সব রাজ্যে দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই ঘোষণার পর দেশটির বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার অমিত শাহ বলেন, ভারতের কয়েকটি রাজ্যে ইতোমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শাসিত ২১টি রাজ্যেই ইউসিসি কার্যকর করা সম্ভব হবে।

ভারতে ফৌজদারি আইন অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের নিজস্ব রীতি ও আইনের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। সবার জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য।

ইতোমধ্যে ভারতের অন্তত চারটি রাজ্যে ইউসিসি কার্যকর করা হয়েছে। তবে এর বাস্তবায়ন নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক রয়েছে।

বিশেষ করে মুসলিম নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব পারিবারিক রীতি অনুসরণের অধিকার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সমালোচকদের আশঙ্কা, অভিন্ন আইন চালুর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচলিত ব্যক্তিগত আইন ও রীতিনীতিতে পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে, ইউসিসির সমর্থকদের দাবি, এর মাধ্যমে বহুবিবাহ বন্ধ, সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আইনি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তাদের মতে, এতে মুসলিম নারীদের অধিকারও অন্যান্য সম্প্রদায়ের নারীদের সমপর্যায়ে আসবে।

ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দু। সেখানে প্রায় ২২ কোটি মুসলিম বসবাস করেন, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।

সূত্র: মিডল ইস্ট আই

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page