1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঘিরে ব্যাপক প্রস্তুতি ও জনআলোচনা

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে প্রশাসনিক প্রস্তুতি, রাজনৈতিক তৎপরতা এবং জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা-উৎসাহ দেখা দিয়েছে।

প্রশাসন, স্থানীয় সূত্র ও রাজনৈতিক নেতাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজারে পৌঁছাবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সফরকে ঘিরে কয়েক দিন ধরেই জেলা ও গ্রাম পর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সমাবেশ সফল করতে বৈঠক, প্রচার-প্রচারণা ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর সড়কের ফেঞ্চুগঞ্জ থেকে শ্রীমঙ্গল পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রং করার কাজ চলছে। সড়কের বিভিন্ন অংশের ভাঙাচোরা মেরামত এবং ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে নির্বাচিত উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তৃতীয় পর্যায়ের এই পাইলট প্রকল্পে রাজনগরে ১৫৫ জন এবং শ্রীমঙ্গলে ১৫২ জন পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

সফরকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যেও নানা আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবিও নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু এবং হাওর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঘিরে ব্যাপক প্রস্তুতি ও জনআলোচনা"

  1. An impressive share, I simply given this onto a colleague who was doing just a little evaluation on this. And he actually purchased me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love studying extra on this topic. If doable, as you become experience, would you mind updating your weblog with extra particulars? It’s extremely helpful for me. Huge thumb up for this weblog put up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page