1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ শিক্ষার্থীদের হাত ধরেই জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে: শিক্ষামন্ত্রী সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা ৩৫ বছর পর আবার ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা ইরানের হুমকিতে তুরস্ক থেকে গোপনে ছোট বিমানে যুক্তরাজ্যে যান ট্রাম্প সৌরভ গাঙ্গুলী ও স্ত্রী ডোনাকে হত্যার হুমকি, পুলিশের কাছে অভিযোগ বিমানবন্দরে এআই নজরদারি, মুখ শনাক্তেই মিলবে সন্দেহভাজনের সংকেত রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আজ বৈঠক করবে ইসি

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিএনপি এখনো কাউকে চূড়ান্ত করেনি বলে জানিয়েছেন সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দলের প্রার্থী কে হবেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, ‘বিএনপির দলীয় প্রার্থী আমরা এখনো ফাইনাল করিনি। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। আমাদের দল থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে চিফ হুইপ বলেন, মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া ১৮ আগস্টের মধ্যে সম্পন্ন হবে। এরপর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, সংসদ ভবনের ভেতরেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ জন্য সংসদের ভেতরে ভোটকেন্দ্র ও বুথ স্থাপন করা হবে। সংসদ সদস্যরা তাদের আসন বা ক্রমিক নম্বর অনুযায়ী ভোট দেবেন।

নুরুল ইসলাম মনি আরও বলেন, ভোটগ্রহণ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেলে দ্রুত ফলাফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো ভোট দেওয়া বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page