1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ডেমরায় মাদক নিয়ে বিরোধে রিকশাচালককে হত্যা

নাহিন, সিরাজগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ডেমরায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হত্যার পর স্থানীয়দের গণধোলাইয়ে গুরুতর আহত হওয়ায় অভিযুক্ত রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট সংলগ্ন মসজিদের পেছনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন পেশায় একজন ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে দেলোয়ারের মাদক সেবন নিয়ে বাকবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রনিকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এসআই শীতল কুমার আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পর ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page