1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

জয়পুরহাটে আদিবাসীদের ৮ দফা দাবি

বাবুল, জয়পুরহাট রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত আলোচনা সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৮ দফা দাবি তুলে ধরেছেন পাঁচবিবি উপজেলা আদিবাসী নেতা মি. আমোষ মুর্মু।

রোববার (৯ আগস্ট) জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব দাবি উত্থাপন করেন। মি. আমোষ মুর্মু পাঁচবিবি উপজেলা আদিবাসী সাঁওতাল পারগানা পরিষদের সাধারণ সম্পাদক এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।

আলোচনা সভায় আমোষ মুর্মু বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে আদিবাসীদের বেদখল হওয়া ভূমি উদ্ধারে স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ভূমিহীন আদিবাসীদের সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে এবং সরকারি সম্পত্তিতে বসবাসরত আদিবাসীদের খাস জমি থেকে উচ্ছেদ বন্ধ করতে হবে।

আদিবাসী নেতা আমোষ মুর্মু ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকর করার দাবিও জানান। এই ধারায় আদিবাসীদের জমি হস্তান্তরের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া আদিবাসীদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সরকারি উদ্যোগে সংরক্ষণ, চাকরিতে কোটা ভিত্তিক মেধা তালিকায় নিয়োগ, বিধবা ভাতা ও বয়স্ক ভাতা প্রদান এবং আদিবাসী ছেলে-মেয়েদের লেখাপড়ায় বিশেষ সহযোগিতা দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আদিবাসী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেন।

উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page