1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কামরাঙ্গীরচরে সহকর্মীদের ঝগড়া থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে সাকিব (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে মাহাদিনগরের ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মনসুর আলী জানান, তারা ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে ভবনের তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় সাকিব তাদের থামাতে এগিয়ে গেলে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে নির্মাণাধীন ফ্লোরে থাকা বালুর ওপর পড়ে অচেতন হয়ে যান।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সাকিবকে মারধর করা হয়েছিল কি না—এ বিষয়ে মনসুর আলী বলেন, তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। ধাক্কাধাক্কির সময় পড়ে যাওয়ার পরই তিনি অচেতন হয়ে যান।

নিহত সাকিবের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page