1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষঃ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চাইল বিএফআইইউ সিইসির সঙ্গে বাংলাদেশ জনতা পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল তৃতীয় দেশে অভিবাসী নির্বাসন আপাতত চালু রাখতে দিল সুপ্রিম কোর্ট দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে নজর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এ সময় একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

আগুন লাগার প্রকৃত কারণ এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page