1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছা নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি দাউদকান্দি এলাকায় পৌঁছালে তীব্র যানজটের কারণে আর সামনে এগোতে পারেনি।

তিনি বলেন, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে আমিরুন্নেছাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হতে পারত। কিন্তু দীর্ঘ যানজটের কারণে তাকে যথাসময়ে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page