1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ভারী বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা ১১ দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বেড়ে ২০০ মেগাওয়াট অতিক্রম করেছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন।

সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেল (এমএসএল) রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার রাতে পানির উচ্চতা ছিল ৯৯ দশমিক ১৫ ফুট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদে পানির প্রবাহ বাড়ায় বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি আরও জানান, গত বছরের নভেম্বর পর্যন্ত কেন্দ্র থেকে ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা হলেও ডিসেম্বর থেকে হ্রদে পানির স্বল্পতার কারণে উৎপাদন কমে যায়। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে আবারও উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। পানি প্রবাহ অনুকূলে থাকলে কেন্দ্রটি আরও বেশি উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page