1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ালো সরকার, নতুন হার কার্যকর ১ জুলাই থেকে

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত বুধবার (১৫ জুলাই) জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ভাতার হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্তে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার শ্রেণিতে ভাতা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম মাসিক ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক মাসিক ২৫ হাজার টাকা মূল সম্মানী ভাতা পাবেন।

শ্রেণিভেদে নতুন ভাতার হার

‘এ’ শ্রেণি (৯৬–১০০ শতাংশ পঙ্গুত্ব):

  • মূল ভাতা: ৩০ হাজার টাকা
  • চিকিৎসা ভাতা: ২ হাজার টাকা
  • খাদ্য ভাতা: ৫ হাজার টাকা
  • মোট নিয়মিত ভাতা: ৩৭ হাজার টাকা

জীবিত ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা অতিরিক্ত ৮ হাজার টাকা সহায়ক ভাতা পাবেন। ফলে তারা জীবিত থাকা অবস্থায় মাসে মোট ৪৫ হাজার টাকা পাবেন। তবে মৃত্যুর পর উত্তরাধিকারীরা এই অতিরিক্ত সহায়ক ভাতা পাবেন না।

‘বি’ শ্রেণি (৬১–৯৫ শতাংশ পঙ্গুত্ব):

  • মূল ভাতা: ২৮ হাজার টাকা
  • চিকিৎসা ও খাদ্য ভাতাসহ মোট: ৩৫ হাজার টাকা

‘সি’ শ্রেণি (২০–৬০ শতাংশ পঙ্গুত্ব):

  • মূল ভাতা: ২৩ হাজার টাকা
  • চিকিৎসা ও খাদ্য ভাতাসহ মোট: ৩০ হাজার টাকা

‘ডি’ শ্রেণি (১–১৯ শতাংশ পঙ্গুত্ব):

  • মূল ভাতা: ২০ হাজার টাকা
  • চিকিৎসা ভাতা: ২ হাজার টাকা
  • খাদ্য ভাতা: ৫ হাজার টাকা
  • মোট মাসিক ভাতা: ২৭ হাজার টাকা

সরকারের নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা আরও বৃদ্ধি পেল এবং নতুন ভাতার কাঠামো চলতি অর্থবছরের শুরু থেকেই কার্যকর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page