1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

দিল্লিতে সিজেপির বিক্ষোভে সংঘর্ষ: আইসিইউতে তরুণী, আহত শতাধিক; উত্তপ্ত ভারতের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে এক ২০ বছর বয়সী তরুণী গুরুতর আহত হয়ে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৯০ জন শিক্ষার্থী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২০ জুলাই) যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের সময় ব্যারিকেডের সঙ্গে ধাক্কা লেগে ওই তরুণী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে ৭৯ জনকে মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় সিজেপি।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা আরএমএল হাসপাতাল ও লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পরিদর্শন করে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা নিয়েও আলোচনা করেন।

এর আগে সোমবার রাতে সিজেপির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী নাড্ডার সঙ্গে বৈঠক করে। বৈঠকে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা তিনটি দাবি তুলে ধরেন—

  • পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি।
  • শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
  • প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের প্রত্যেক পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ।

স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সিজেপির সঙ্গে আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং তাদের লিখিত স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।

এদিকে দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে ১১৮ জনের বেশি পুলিশ সদস্য এবং অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এছাড়া আন্দোলনকারীরা সহিংস আচরণ করে পুলিশের ২০টিরও বেশি যানবাহন ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবারের সংঘর্ষ এবং পুলিশের অভিযান শেষে তাঁবু সরিয়ে দেওয়া হলেও মঙ্গলবার সকালে আবারও যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। নতুন করে উত্তেজনা এড়াতে পুরো এলাকায় র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে ভারতের রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে ১০ রাজাজি মার্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গ অভিমুখে একটি বড় বিক্ষোভ মিছিল বের করে কংগ্রেস।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page