1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

সিলেটকে বিদায় জানালেন জেলা প্রশাসক সারওয়ার আলম, দায়িত্ব নিলেন এডিএম পিংকি সাহা

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সিলেটের সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সিলেটবাসীর প্রতি বিদায় জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”

জানা গেছে, একই দিন দুপুর ২টা ২০ মিনিটে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন এয়ারলাইন্সের সিলেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ বেলায়েত হোসেন লিমন।

এর আগে বেলা দেড়টার দিকে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে বিদায়ী ডিসি সারওয়ার আলম সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট কালেক্টরেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার রাত থেকেই তিনি এ দায়িত্ব পালন শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্প্রতি উদ্যোগ নেন সারওয়ার আলম। তার এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে প্রশংসা ও বিতর্ক—দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।

এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

জানা গেছে, তার উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে মাত্র চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে ওই অর্থ দিয়ে সোনালী ব্যাংক করপোরেট শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page