1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেলেন আমিনুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর চাটখিলে সাংবাদিক রিয়াদ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পোশাক কারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর, ভোট ২১ জানুয়ারি মিরপুরে শ্রমিক বিক্ষোভে সরকারবিরোধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ পুলিশের মিরপুরে শ্রমিকদের অবরোধ সরিয়ে দিল পুলিশ, স্বাভাবিক যান চলাচল

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসুতে’ পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

রোববার (১ নভেম্বর) আইএমডি জানায়, দক্ষিণ-পশ্চিম ও এর সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে কয়েক দিন আগেই ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে রাজ্যটির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড় মুরাসু আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সামান্য আশঙ্কা রয়েছে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, এটি ঘূর্ণিঝড় হিসেবেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টির নাম ‘মুরাসু’ দিয়েছে ভারত। তামিল ভাষায় শব্দটির অর্থ ‘ঢোল’।

এদিকে, নভেম্বর মাসে ভারতের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং বেশি তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি আরও জানান, ২০২৬ সালের অক্টোবরে ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ১৯০১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page