1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে’—সারজিস আলম দিনভর অবরোধ শেষে কর্মসূচি স্থগিত, পরীক্ষা স্থগিত না হলে বুধবার লংমার্চের ঘোষণা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতের প্রতিক্রিয়া, ‘অবস্থানের পরিবর্তন হয়নি’ শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রচার শুরু ভারতের ২০২৭ শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা একই দিনে শেয়ার কেনা-বেচার অনুমোদন দিল বিএসইসি বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।”

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের শিক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের নিয়ে করা ‘অসংগতিপূর্ণ’ মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও ছিল, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেওয়া, যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা এবং পরবর্তী পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ। পাশাপাশি প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানানো হয়।

দাবি আদায়ের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি পালন করলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page