1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বর্ণাঢ্য আয়োজনে আহমেদ বাওয়ানী একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

উৎসবমুখর পরিবেশে আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পবিত্র মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা সারওয়াত খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হামিদুর রহমান মেধা, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের গৌরবময় অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আধুনিক ও স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ চালিকাশক্তি। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করতে হলে শিক্ষার্থীদের মেধা, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন সৎ ও আদর্শ মানুষ হওয়াও সমান গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page