1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে মার্কিন সেনা নিহতের পর ইরানে নতুন বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: ইতিহাস, পরিসংখ্যান ও ফর্মে এগিয়ে কারা? ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা সরকারের ছয় মাস পূর্তি ঘিরে আগস্টে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা বরিশালে ১১ দলীয় সমাবেশে ডা. শফিকুর রহমান: ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবি’ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল মৌলভীবাজারের ইয়ামিম আহমেদ নাবিল ‘বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাবে পরিণত করতে চাই’— শিক্ষামন্ত্রী

‘ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে’—নবীন এসআইদের আইজিপি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়-ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করা যাবে না।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর হলেও সাধারণ মানুষের সঙ্গে মানবিক, বিনয়ী ও বন্ধুসুলভ আচরণ নিশ্চিত করতে হবে।

আইজিপি সতর্ক করে বলেন, সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রতিটি পুলিশ সদস্যকে সচেতন থাকতে হবে।

প্রযুক্তিনির্ভর অপরাধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষ হতে হবে। বিশেষ করে অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রের সেবায় একটি গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

তিনি নবীন কর্মকর্তাদের ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ ধারণ করে নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শুরুতে আইজিপি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page