1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

আবাসিক হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাহুল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের একটি হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি মো. খালিদ মনসুর।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম লি শিংচিয়াং। তাঁর বয়স ৪০ বছর। তিনি ‘বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড’-এর ৯০৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

ওসি বলেন, একই হোটেলের অন্য দুটি কক্ষে আরও তিনজন চীনা নাগরিক ছিলেন। তারা লি শিংচিয়াংয়ের কক্ষে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি।

ওসি আরও বলেন, ওই হোটেলে মদ বিক্রি বা সেবনের অনুমোদন নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিহত চীনা নাগরিক কবে এবং কী উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন, সে বিষয়েও পুলিশ খোঁজখবর নিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page