1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কালিয়াকৈরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে, কাজে ফিরছেন শ্রমিকরা ঢাকায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে আসছে পরিবর্তন, বিধিমালা সংশোধন সুজানগরে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে দীর্ঘ অপেক্ষার পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ইয়ামালের রেকর্ডের রাতে বার্সার জয়, দে মিগেলের মৃত্যুতে শোকাহত রাফিনহা পিট হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প, আলোচনায় রন ডিস্যান্টিসের নাম বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন এইচএসসি ও সমমানে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে, ছেড়ে দেওয়া হয়েছে রাজীব ঘোষকে

সুজানগরে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পরিমল, পাবনা রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানীকে নিজ কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে ডা. সুপ্রভা রানী জানিয়েছেন, প্রাণভয়ের কারণে বর্তমানে তিনি কর্মস্থলে যেতে পারছেন না।

তবে অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা সিদ্দিকুর রহমান পিন্টু। তাঁর দাবি, টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। এ বিষয়ে কথা বলতেই তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। কাউকে অবরুদ্ধ করা বা প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।

ডা. সুপ্রভা রানী জানান, গত ১০ সেপ্টেম্বর ই-জিপি প্রক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে ৮০ লাখ ৭৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও ই-জিপি নীতিমালা অনুসরণ করে অনলাইনে দরপত্র মূল্যায়নের পর গত ২ নভেম্বর চারটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। তবে স্থানীয় কয়েকজন নেতা দরপত্রের শর্ত কঠিন হয়েছে দাবি করে তা বাতিলের জন্য চাপ দিতে থাকেন।

তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার কনফারেন্স রুমে সভায় ব্যস্ত থাকার সময় সিদ্দিকুর রহমান পিন্টুর নেতৃত্বে আট থেকে দশজনের একটি দল তাঁর দাপ্তরিক কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং সিসি ক্যামেরা ঘুরিয়ে দেয়। পরে তাঁরা কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং টেন্ডার বাতিলের জন্য চাপ সৃষ্টি করেন।

ডা. সুপ্রভা রানী বলেন, তাঁকে নিয়মবহির্ভূতভাবে পুনরায় দরপত্র আহ্বানের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় এবং অফিসের বাইরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াসিম খান বলেন, যাঁরা টেন্ডার পাননি, তাঁরা স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন। তিনি ওই কক্ষে গিয়ে সিসি ক্যামেরা উল্টানো অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, তাঁর জানা মতে, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি টেন্ডার না পেলে বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের হয়রানির ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। নিজেও এর আগে এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page