1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কুড়িগ্রামে নসিমন উল্টে চালক নিহত, আহত ১

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ধানের বস্তা বোঝাই একটি নসিমন সড়কের পাশে উল্টে গিয়ে আকবর আলী (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মুক্তি (৫৮) নামে আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই নসিমনটি ধলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তেতুলতলা এলাকায় সড়কের খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আকবর আলীর মৃত্যু হয়। আহত মুক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের বেহাল অবস্থার কারণে নসিমনটি উল্টে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, তেতুলতলা এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page