1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে তন্ময় বর্মন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তন্ময়কে নিয়ে আসা পথচারী শাহিন জানান, গাজীপুর থেকে ঢাকাগামী একটি ট্রেন থেকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে নামতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তন্ময়। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি বলেন, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সকাল ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনের দাবি, অতিরিক্ত ওজনের কারণে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ট্রেনটি থামানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আহত অবস্থায় তন্ময় পানি পান করতে চেয়েছিলেন বলেও জানান তিনি।

নিহতের ফুফাতো বোন জানান, তন্ময় বর্মন তিতুমীর কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন। বর্তমানে চাকরির প্রস্তুতির অংশ হিসেবে Institute of Apparel Research Technology (iART)-এ একটি কোর্স করছিলেন। ওই কোর্সের ক্লাসে অংশ নিতেই মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ঢাকায় আসছিলেন।

তার গ্রামের বাড়ি গাজীপুরের বোর্ডবাজারের গাছা এলাকায়। তার বাবার নাম তাপস বর্মন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page